মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আমি চাই এসব বানানো গল্প বন্ধ হোক’ -নেইমার

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে জাপানের বিপক্ষে সহজ জয় পায় ব্রাজিল। একদিন আগে ফ্রান্সের লিলে জাপানকে ৩-১ গোলে পরাজিত করে তিতের দল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন নেইমার, জেসুস এবং মার্সেলো। জাপানের পক্ষে একমাত্র গোলটি আসে মাকিনোর পা থেকে।

ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে পিএসজিতে ভালো আছেন বলে জানান দেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ‘আমি প্যারিসে বেশ ভালো আছি। সুখে আছি। একজন প্লেয়ার হিসেবে আমি এখানে সবই পাচ্ছি। আমার সঙ্গে কাভানির কোনো ঝামেলা নেই, কোচের সঙ্গেও না।’

নেইমারকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তার এসব একদমই পছন্দ না। বানানো গল্প তাকে বিরক্ত করে। ‘আমি চাই এসব বানানো গল্প বন্ধ হোক। আমি পিএসজিতে এসেছি ভালো কিছু করতে, দলে অবদান রাখতে, এসেছি আমার কোচকে সহায়তা করতে। আমি বাস্তববাদী একজন মানুষ, এসব গুজব একেবারে পছন্দ করি না।’

নেইমারের চোখেমুখে পিএসজির হয়ে শিরোপা জেতার স্বপ্ন। ‘আবারও বলছি, আমার সঙ্গে পিএসজির কোনো সমস্যা নেই। সংবাদকর্মীদের চাপে আমি বিরক্ত। আমি এমন একজন ফুটবলার যে জিততে পছন্দ করে, পিএসজির হয়ে শিরোপা ঘরে তুলতে চাই। এখানে আমি অনেক সুখী। আমি যখন বার্সা ছেড়েছি তখনও হ্যাপি ছিলাম এখনো আছি।’

গত সামার ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। খুব অল্প সময়ে গোটা প্যারিসে ছড়িয়ে পড়ে নেইমারের জনপ্রিয়তা। মাঠের পারফর্মেও আলোকিত ছাপ রাখতে শুরু করেন নেইমার। এখন পর্যন্ত পিএসজির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। সূত্র-গোলডটকম।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

  • বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক