‘আমি ভগবান নই’ পানি শুকিয়ে গেছে, কী করব?


তিস্তার পানি নিয়ে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি তো আর ভগবান নই। পানির লেয়ার (স্তর) শুকিয়ে গেছে। মনিপুরেও পানির লেয়ার শুকিয়ে গেছে। মহানন্দাও শুকিয়ে গেছে। যান গিয়ে দেখে আসুন। আমি কী করব?
ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বুধবার এক জনসভায় এসব কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘তিস্তায় পানি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে বলে এক্ষুনি পানি চাই, এক্ষুনি পানি চাই, আমি তাহলে কী করব?
মমতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলোতে কী হবে। বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কী হবে? বর্ষা আসতে তো অনেক দেরি। ফলে আমি কী করতে পারি।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এখন এপ্রিল মাস। মে-জুন অনেক বাকি। মধ্যে তিন মাস। তিস্তা-মহানন্দার মতো নদীতে পানি নেই। পানির স্তরও শুকিয়ে যাচ্ছে।
৭ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তিস্তা নিয়ে হাহাকার প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারে বলে মত দিয়েছেন কিছু বিশ্লেষক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













