আমি মা দুর্গার মতো হতে চাই
তাঁর মাতৃশক্তি প্রেমের কথা কারও অজানা নয়। কলকাতায় এলে হাজার ব্যস্ততার মাঝেও অন্তত এক বার তিনি কালীঘাট ঘুরে যাবেনই। তিনি সুস্মিতা সেন। প্রতি বছরই দুর্গাপুজোয় মম্বইয়ের কোনও না কোনও প্যান্ডেলে অঞ্জলি, সন্ধিপুজো, সব কিছুতেই উপস্থিত থাকেন তিনি। মহাষ্টমীতে সুস্মিতা জানালেন, মা দুর্গা একদম তাঁরই মতো।
বুধবার দুই মেয়ে রেনে ও অলিশাকে নিয়ে পুজো প্যান্ডেল ঘোরার মাঝেই সাংবাদিকদের সুস্মিতা বলেন, আমি মা দুর্গার মতো হতে চাই। উনি একাধারে মা, শক্তির প্রতীক ও যোদ্ধা।
সম্প্রতি বাঙলা ছবিতে আত্মপ্রকাশ করেছেন সুস্মিতা। সৃজিত মুখার্জির ‘নির্বাক’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













