আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি : তারানা হালিম
প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রয়েছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ বিষয়ে আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে জনগণের নিরাপত্তা সন্তোষজনক ভাবে নিশ্চিত করা গেছে, ঝুঁকি কম আছে তখনি তারা নির্দেশ দিলে ফেসবুক খুলে দেয়া হবে।
বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, নিশ্চয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে যার ভিত্তিতেই এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলা হলেও এত দীর্ঘ সময় ধরে কোথাও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করা রাখা হয়নি।
এ বিষয়ে তারানা হালিম তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, ফ্রান্সে কিছু এলাকাতে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ছিলভ
তবে তা কত সময়ের জন্য সেটা তিনি বলতে পারেন নি।
বেলজিয়ামের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল মানুষের নিরাপত্তার জন্য।একটি মানুষের জীবন বাঁচানোর জন্য হলেও আপাতত সরকারি নির্দেশে সাময়িকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখেন, আমার মনে হয় না একটি জীবনের চেয়ে এর মূল্য বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













