আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর এতো ক্ষিপ্ত কেন তসলিমা?


আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ‘লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে। ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ ‘নির্বাসিত’র লেখিকার।
এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না। খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন। এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে।’
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি। পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না।
ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ মুখের বুলি নয়, তিনি কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













