আরও দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ


আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আরও দুটি দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ কল্যাণ পার্টি ও বিকাল তিনটায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে ইসির সভাকক্ষে এ সংলাপ হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত পথনকশা অনুযায়ী নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি। গত ২৪ আগস্ট বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়। এ পর্যন্ত আটটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে সংস্থাটি। সংলাপে সিইসি কে এম নূরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













