আরও দুই দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ


রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুই দিনও ঢাকা অঞ্চলের পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাবে।
অব্যাহত থাকতে পারে কুষ্টিয়া অঞ্চলে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহও। রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
‘এটি অব্যাহত থাকতে পারে এবং পাশ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে।’
এদিকে ময়মনসিংহ অঞ্চলসহ সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সোমবারের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।
এদিন কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ শুকনো থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













