শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরও দুটি মেট্রোরেল হবে

বর্তমান সরকারের মেয়াদেই জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সহায়তায় আরও দুটি মেট্রোরেল (এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫) নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, সরকার গত মেয়াদ হতে এমআরটি লেন-৬ বাংলাদেশের প্রথম মেট্রোরেল নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পটির ডিপো নির্মাণের জন্য রাজউক থেকে ২৩.৮৪ হেক্টর জমি পাওয়া গেছে।

ঢাকা-১৯ আসনের সাংসদ মো. এনামুর রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, যে সকল ২-লেন মহাসড়কে ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে সে সকল মহাসড়কে মূল সড়ক হতে পৃথকভাবে বাস-বে নির্মাণ করা হবে।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, সাসেক প্রকল্পের আওতায় মূল সড়ক হতে বাস স্টপেজসমূহকে পৃথক করে বাস-বে এবং যানজট এড়ানোর জন্য টার্নিং পয়েন্টে ওয়েটিং লেন নির্মাণের সংস্থান করা হয়েছে।

গত রোববার (২৬ জুন) রাজধানীর উত্তরা থেকে ২০ কিলোমিটার পথ ৩৮ মিনিটে পেরিয়ে যাত্রীদের মতিঝিলে পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়ে মেট্রোরেল কর্মযজ্ঞের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেট্রোরেল প্রকল্পের আওতায় সবার আগে কাজ শুরু হচ্ছে উত্তরা তৃতীয় পর্যায় থেকে শাপলা চত্বর পর্যন্ত ৬ নম্বর রুটের। প্রায় ২২ হাজার কোটি টাকার এ কাজে জাইকা দিচ্ছে ১৬ হাজার ৬০০ কোটি টাকা।

ওই প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে মতিঝিল (বাংলাদেশ ব্যাংক ভবন) পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হলেও প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচল শুরু করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ