আরবি বলায় বিমানে বাধা
আরবি বলায় দুই ফিলিস্তানি নাগরিককে বিমানে উঠতে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা। তারা শিকাগো থেকে ফিলাডেলফিয়া যাওয়ার পথে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে আরবি ভাষায় কথা বলার কারণেই এ দুই নাগরিককে বাধা দেয়া হয়। মিডওয়ে বিমানবন্দরে খলিল ও আনাস আয়াজ নামক দুই ফিলিস্তানি বন্ধুকে গেট এজেন্ট বলেন, তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। তার কারণ হিসেবে নিরাপত্তাকর্মীরা উল্লেখ করেন, তাদের দুই বন্ধুকে আরবিতে কথাবার্তা বলতে শোনা গেছে। যার কারণে একজন সফরকারী তাদের সঙ্গে সফরে ভীতসন্ত্রস্ত। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে, অবশেষে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদের পর তাদের সফরে অনুমতি দেন। খলিল জানান, বিমানে উঠার পর কয়েকজন যাত্রী তাদের সঙ্গে থাকা সাদা বক্সটি খুলার জন্য বলেন। খলিল বক্সের মিষ্টি দ্রব্যটি সকলের সঙ্গে শেয়ার করেন। উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর মুসলমানরা প্রতিনিয়ত এ ধরণের আচরণের সম্মুখীন হচ্ছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিমান যাত্রীদের মধ্যে চলছে নানা ধরণের বিভ্রান্তি। সূত্র : বাংলা প্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













