শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরাফাত রহমান কোকোর কবরের পাশে কাঁদলেন খালেদা জিয়া

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর চোখে অশ্রু দেখা যায়।

আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর খালেদা জিয়া আত্মীয়স্বজন ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে যান। তিনি ফাতেহা পাঠ করেন এবং নেতাদের সঙ্গে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত চেয়ে দোয়া করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ও বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিবার, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও আরাফাত রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আজ দিনব্যাপী আলোচনা সভা, দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী