আরেকটি ‘ভালো’ চুক্তি না হলে যুক্তরাষ্ট্র-কিউবা চুক্তি বাতিল: ট্রাম্প


বারাক ওবামা কিউবার সাথে যে চুক্তি করেছেন, হাভানা যদি তার চেয়েও ভালো একটি চুক্তি না করে, তাহলে যুক্তরাষ্ট্র-কিউবা চুক্তি বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
কিউবানরা তাদের প্রিয় নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুশোক পালনের মধ্যেই সোমবার এক টুইটে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
টুইটে ট্রাম্প বলেন, ‘কিউবা তার দেশের জনগণ, কিউবান-আমেরিকান নাগরিক এবং সর্বোপরি গোটা যুক্তরাষ্ট্রের জন্য আরও ভাল একটি চুক্তি করতে আগ্রহী না হলে আমি যুক্তরাষ্ট্র-কিউবা চুক্তির সমাপ্তি টানব।’
নির্বাচনী প্রচারের সময়ও কিউবার সাথে করা ওবামার চুক্তির সামলোচনা করেছিলেন ট্রাম্প। কিউবা-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘এ চুক্তি ঠিক অছে। তবে আরও ভালো হতে পারত।’
ওবামার আমলে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের বহুদিনের বৈরী সম্পর্ক যেভাবে স্বাভাবিক হতে শুরু করেছিল, তা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের এ ঘোষণায় থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাত্র দুই দিন আগে শনিবার আরেকটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ২০ জানুয়ারিতে তিনি ক্ষমতা গ্রহণের পর ফিদেল কাস্ত্রো বিহীন কিউবার জনগণের স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য তার প্রশাসন যা কিছু করা সম্ভব, তার সবকিছুই করবে।
তবে কিউবার প্রতি নতুন করে আবারও অর্থনৈতিক আবরোধ আরোপ করা হবে কিনা, এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ট্রাম্প। এটিকে কিউবার প্রতি তার নরম সুরের প্রমাণ হিসেবেই দেখছে বিশ্লেষকরা।
এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় কিউবানরা উদ্বিগ্ন। তাদের অশঙ্কা, ট্রাম্প কিউবার সঙ্গে তার পূর্বসূরি ওবামার নেওয়া বাণিজ্য ও ভ্রমণ সুবিধার পদক্ষেপ বন্ধ করে দিতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













