আরেকটি মাইলফলক ঢাকা-দিল্লি সম্পর্কে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রিপুরা থেকে নতুন করে বিদ্যুৎ আমদানির উদ্বোধনের মাধ্যমে আমাদের সরকারের আরেকটি প্রতিশ্রুতি পুরণ হলো।এছাড়া ভারতে ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে ভারতের কিছু এলাকাও উপকৃত হবে।তিনি বলেন, ব্যান্ডউইথ পাওয়ার ফলে ভারতের ত্রিপুরাসহ ঐ এলাকার মানুষের জীবন মানের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। তিনি বলেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে আরো গতি আসবে।
আগামীতে এ ধরনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, ভারতে থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত আরেকটি মাইলফলক অতিক্রম করলাম।
শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বলেন, আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই প্রতিবেশি দেশের জীবন মানের উন্নয়ন।ভিডিও কনফারেণ্সের মাধ্যমে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানির উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশে ব্যান্ডউইথ আমদানির উদ্বোধান করেন ও দুই দেশের সম্পর্ক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে বক্তৃতা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিস্তারিত আসছে..
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













