বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ৫৫ জনের শিরশ্ছেদ করবে সৌদি

সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ৫০ জনের বেশি কয়েদিকে শিরশ্ছেদ করার পরিকল্পনা করেছে সৌদি সরকার। চলতি সপ্তাহে স্থানীয় দুটি পত্রিকা এ খবর জানিয়েছে।

ওকাজ দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিরশ্ছেদের জন্য অপেক্ষমান রয়েছে ৫৫ সন্ত্রাসী। ওই অপরাধীরা শতাধিক বেসামরিক মানুষ এবং ৭১ জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল। তবে কখন তাদের ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে কিছু বলেনি ওই পত্রিকাটি।

এর আগে গত সোমবার রাষ্ট্রীয় দৈনিক আল রিয়াদ জানিয়েছিল, শীঘ্রই ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃতুদণ্ডের অপেক্ষায় থাকা এসব ব্যক্তিদের কয়েকজন আল কায়দার সদস্য। বাকিরা সর্ববৃহৎ শিয়া অধ্যুষিত শহর আওয়ামিয়ার বাসিন্দা। ওই শহরের শিয়া সম্প্রদায় প্রায়ই সমানাধিকারের দাবিতে বিক্ষোভ করে থাকে। এসব বিক্ষোভকারীর ওপর নানা হয়রানি ও নির্যাতন চালিয়ে থাকে সৌদি সরকার।

ওকাজ বলছে, তাদের বিরুদ্ধে সরকারকে ক্ষমতাচ্যূত করার চক্রান্ত এবং বিভিন্ন সময়ে অস্ত্র, বিস্ফোরক এবং ক্ষেপণাস্ত্র সহযোগে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা এবং প্রতিবেশী দেশ বাহরাইনের আভ্যন্তরীণ বিষয়ে দখল দেয়ার অভিযোগ আনা হয়েছে আওয়ামিদের বিরুদ্ধে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প