আর্থিক সংকটে লাদেনের নির্মাণ সংস্থা


শ্রমিক বিক্ষোভের মুখে ওসামা বিন লাদেনের বহুজাতিক নির্মাণ সংস্থা৷ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে সংস্থার কয়েক হাজার কর্মী৷
গত কয়েক মাস ধরে বেতন পাননি তাঁরা৷ এর উপর সংস্থার পক্ষ থেকে শ্রমিক ছাঁটাইয়ের কথাও ঘোষণা করা হয়েছে৷ এর পরই বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাই রুখতে বিক্ষোভ শুরু করেন সৌদি বিনলাদেন গ্রুপের প্রায় ৭৭ হাজার বিদেশি শ্রমিক৷ প্রতিবাদে মক্কায় সাতটি বাস পুড়িয়ে দেন তাঁরা৷ এই সংস্থা ৭৭ হাজার বিদেশি শ্রমিকের পাশাপাশি রয়েছে ১২ হাজার সৌদি শ্রমিক৷ তাঁদের বকেয়া বেতনের পরিমাণ ৬৬০ মিলিয়ন ডলার৷ বকেয়া বেতন মেটানোর দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে সংস্থার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে৷
এদিকে, বিনলাদেন গ্রুপের কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে বকেয়া বেতনের জন্য অপেক্ষা করতে হবে৷ নাহলে কাজ ছেড়ে যেতে পারেন তাঁরা৷ বর্তমানে এই সংস্থার দায়িত্বে রয়েছেন ওসামা বিন লাদেনের ভাই৷ রাজধানীতে সরকারি প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজের দায়িত্ব সামলায় বিনলাদেন গ্রুপ৷ বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে এই বহুজাতিক নির্মাণ সংস্থা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













