আলাউদ্দিন টাওয়ারের আগুনের কারণ খুঁজছে বুয়েট-রাজউক


রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটে ছিঁড়ে আগুনের ঘটনায় নিহত হয়েছে ৭জন। এ ঘটনায় তদন্ত করছে বুয়েট ও রাজউকের প্রতিনিধি দল। একইসঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডিএনসিসি সমন্বিতভাবে তদন্তও করবে।
তারা খতিয়ে দেখছে কি কারণে লিফট ছিঁড়ে পড়েছে। আর লিফট ছিঁড়ে বেজমেন্টে না থেমে সেটা ভেঙে নিচে কেন পড়ে গেল। বিস্ফোরণ কেন হলো। বিদ্যুতের ত্রুটি ছিল কিনা এসব বিষয়ও তদন্ত করে দেখছে।
এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বেশ কিছু কারণ ধরে এগুচ্ছি। এক্ষেত্রে বেজমেন্টে বিশাল আগুন কীভাবে ধরলো এবং বেজমেন্টে কিছু অনাকাঙ্খিত স্থাপনাও দেখতে পেয়েছি। তাই এসব ধরেই আমরা এগুচ্ছি।
বুয়েট ও রাজউক দেখছে বিল্ডিংয়ের নকশায় বা নির্মাণে ত্রুটি রয়েছে কী না। এছাড়া ফায়ার সার্ভিসও একটি তদন্ত করছে। এরপরও পুলিশ, ডিএনসিসি ও ফায়ার সার্ভিস একটি সমন্বিত তদন্ত করবে। এরপরই জানা যাবে প্রকৃত কারণ কি।
এদিকে আজ শনিবার ভোর পৌণে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান (৩৫) মারা যান। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল মেনেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আটমাস বয়সি ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













