শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ

পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে মেজর মুরাদ মিরপুরের রূপনগরে আলিশান বাড়িতে সপরিবারেই বসবাস করতো।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তা জানান, পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ জাহাঙ্গির ওরফে মুরাদ ওরফে ওমর গত ১ জুলাই পরিবারসহ ওই বাড়ির ষষ্ঠ তলার তিন রুমের ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে তিনি তাঁর পরিবারকে এ বাসার বাইরে অন্য কোথাও রেখে আসেন। আর অভিযানের সময় মুরাদ একাই ওই ফ্লাটে ছিলেন।

রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল।

নিহতের লাশ বহনের জন্য ঘটনাস্থলে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাতৃসদনের একটি অ্যাম্বুলেন্স।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ি ঘিরে পুলিশের অভিযান চলে।

পুলিশ জানায়, অভিযান শুরু করলে ওই বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ‘জঙ্গি মুরাদ’ নিহত হয়।

এর আগে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, নিহত মুরাদ জেএমবির (জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশ) অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন। তিনি গুলশান ও শোলাকিয়ার হামলাকারীদেরও প্রশিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি গুলশান হামলার ‘হোতা’ নিহত তামিম আহমেদ চৌধুরী ‘ডান হাত’ ছিলেন।

এ ঘটনায় এখানো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্পট করে কিছু জানায়নি পুলিশ।

কে এই মেজর মুরাদ?

মেজর মুরাদের মরদেহের ছবি প্রকাশ

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ