আ’লীগে নেতা সুরঞ্জিতের মরদেহ দেখতে যাবেন বিএনপির নেতা ফখরুল
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুর ১২টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, বিকেলে বিএনপির পূর্বঘোষিত একটি কর্মসূচিতে বিএনপি মহাসচিব প্রধান অতিথি থাকায় দুপুরেই সুরঞ্জিত সেনগুপ্তকে দেখতে যাবেন তিনি।
রোববার সকাল ৯টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জিগাতলার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে দুপুর ১২টায় তার মরদেহ যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। বিকেল ৩টার দিকে প্রবীণ এ পার্লামেন্টারিয়ানের মরদেহ সংসদ ভবনে নেয়া হবে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













