বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ’লীগ ২০২৪ সালের নির্বাচনেও ক্ষমতায় যাবে

বর্তমান সরকারের উন্নয়ের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু ২০১৯ সালের নির্বাচনেই নয়, আগামী ২০১৪ সালের নির্বাচনেও বর্তমান সরকার জয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই লক্ষেই বর্তমান সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলেই ভোটাররা এই সরকারের প্রতি আস্থাশীল হয়ে বারবার নির্বাচিত করবে।’

জেলা সিভিল সার্জন ডা. সাদেকুল ইসলামের সভাপতিত্ব্ এতে অন্যান্যের মধ্যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা আঞ্জুমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, চক্ষু বিভাগের অধ্যাপক ডা গোলাম মোস্তফা, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি শাহীন হাসান, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী