আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি


হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার সঙ্গে থাকা ছাত্ররা।
গত শনিবার হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শফীকে বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার কারণে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় ।
মঙ্গলবার স্থানীয় সময় তাকে দেখতে এ প্রতিবেদক হাসপাতালে যান। সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করলে আল্লামা শফী বলেন, ‘আলহামদুলিল্লাহ, একটু ভালো আছি।’
তিনি এ সময় তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
এদিকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা আল্লামা শাহ শফীর সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













