‘আল্লাহ রহমত করলে ফাইনালেও যেতে পারি’


প্রথমবারের মত আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই নয় আইসিসির বিশ্ব আসরে প্রথম কোন সেমিফাইনাল খেলবে টাইগাররা। ফাইনাল নির্ধারনি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত।
শেষ চারেই থামতে চায় না টাইগাররা। তাদের লক্ষ্য ফাইনাল খেলা। তারপর শিরোপা এমনটাই জানালেন পেসার তাসকিন আহমেদ। এর আগে ইংল্যান্ডে পা রেখেই তাসকিন বলেছিলেন, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। সেই কথা মিলে যাওয়ায় দারুণ খুশি তাসকিন।
এ পেসার বললেন, ‘আমি এখানে পা রেখেই বলেছিলাম সেমিফাইনাল খেলবো। আর সেটা হওয়ায় সবচেয়ে ভালো লাগছে। আশা করি, আল্লাহ রহমত করলে ফাইনালেও যেতে পারি।’
মাশরাফি এবং সাকিব ছাড়া বাংলাদেশ দলের প্রত্যেকেরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতাটা প্রথম। বিশ্বকাপে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটাও শিহরণ জাগাচ্ছে তাসকিনের।
এ নিয়ে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় অভিজ্ঞতা, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে খেলা। তারপরে আবার আমরা সেমিফাইনালে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে, আমি কতটুকু খুশি।’ আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে কার্ডিফে নামবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













