‘আল ইজ ওয়েল’: মার্কিন রেস্তোরাঁয় ঘটে গেল রিয়্যাল লাইফ ‘থ্রি ইডিয়টস’
রেস্টরুমে শুরু হয় হিথারের প্রসব বেদনা। এর পরে যা ঘটে তা বলিউট ফিলিম ‘থ্রি ইডিয়টস’-এই একমাত্র দৃষ্ট হয়েছে।
বেবি ভ্যালেন্টাইনের জন্মানোর পূর্বনির্ধারিত দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। হবু বাবা-মা দিব্য নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই হঠাৎ বিদ্যুচ্চমকের মতো মন পড়ে, এ বছর ভ্যালেন্টাইন দিবসটি তো সেলিব্রেট করা হবে না!
কারাণ বেবি ভ্যালেন্টাইনকে পৃথিবীতে আনতে মা থাকবেন হাসপাতালে। অতএব উটাহ্-এর সল্ট লেক সিটি-নিবাসী মার্কিন দম্পতি এরিখ এবং হিথার বেইলি সিদ্ধান্ত নেন ‘প্রেম দিবস’-টি তাঁরা আগেভাগেই পালন করে রাখবেন।
সেই সেলিব্রেশন উপলক্ষ্যে তাঁরা সপরিবারে হাজির হন স্থানীয় এক ইতালীয় রোস্তোরাঁ ‘তাস্কানি’-তে। চমৎকার চলছিল ডিনার। খানাপিনা যথাযথ। এমন সময়ে হিথার রেস্টরুমে যান। সেখানেই শুরু হয় তাঁর প্রসব বেদনা। এর পরে যা ঘটে তা বলিউট ফিলিম ‘থ্রি ইডিয়টস’-এই একমাত্র দৃষ্ট হয়েছে।
অনুমান করা যায়, সেই রেস্তোরাঁয় উপস্থিত কেউই সেই ছবি দেখেননি। তবু প্রায় ‘র্যাঞ্চো’-রূপী আমির খানের কায়দায় প্রসূতির যত্নে আত্মনিয়োগ করেন সেই ভোজনালয়ের কর্মীরা। তাঁদের ঐকান্তিকতাতেই নিরাপদে পৃথিবীর আলো দেখে এরিখ ও হিথারের ‘ভ্যালেন্টাইন বেবি বয়’ ক্রিস্টোফার।
এরিখ, হিথার আর বেবি ক্রিস্টোফার
এমনটা ঘটতে পারে, কখনও ভাবেননি— জানিয়েছেন এরিখ। ইতিপূর্বে দুই সন্তানের জননী হিথারও বলেছেন, তিনি রেস্তোরাঁয় পৌঁছনোর আগে কিছু টের পাননি। রেস্টরুমে স্ত্রীর বেশি সময় লাগছে দেখে এরিখের সন্দেহ হয়। তার পরের ঘটনাটুকু প্রায়-‘থ্রি ইডিয়টস’-এর পরদায় দৃষ্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













