আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নির্মিত ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কেন্দ্রটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান।
তিনি আরো জানান, গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৪ মাসে (২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত) কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন করে। এরপর থেকেই এটিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













