আশ্বাসের বিশ্বাস রাখুন : আনিসুল হক


রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) গুলশান-২ নম্বরের গুলশান সেন্টার পয়েন্টে ডিএনসিসির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
আনিসুল হক বলেছেন, ‘আমাদের আশ্বাসে বিশ্বাস রাখুন। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবো।’
তিনি আরো বলেছেন, ‘এখন শিল্প-কারখানা করতে গেলে নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প-কারখানা এখন আগের চাইতে বেশি নিরাপদ। আমাদের পরের প্রজন্মের জন্য এই শহরকে বাসযোগ্য করে রাখতে হবে। ডিএনসিসি এ বিষয়ে কাজ করছে।’
ডিএনসিসি মেয়র বলেছেন, ‘রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনার মূল কারণ রেবিয়ে আসবে।’
তদন্ত যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সেজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখার বিষয়ে সুপারিশ করবেন বলেও জানিয়েছেন মেয়র আনিসুল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













