বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ১০টি পয়েন্টে থাকবে আনসার: কাদের

মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। তিনি আরও জানান, মহাসড়কের ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে।

আজ শুক্রবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে একথা জানান তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। আবার একতরফা নির্বাচনও করতে দেবে না। বিএনপি আসলে কী চায় তারা নিজেরাই জানে না।

তিনি বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে- একদিকে নির্বাচনের কথা বলি, আরেক দিকে মামলা দেই। আমরা বলি, নির্বাচনের পরিবেশের সঙ্গে মামলার কোনও সম্পর্ক নেই।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এসময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী