আহা মানবতা !২০১৫ সালে সিরিয়ায় আয়লান কুর্দি সহ আড়াই হাজার শিশু নিহত
২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়া সঙ্কট প্রকট আকার ধারণ করে ২০১৫ সালে এসে। এই সালটি ছিল সিরিয়া সংকটের পঞ্চম বছর। এ বছর এখানে নিহত হয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে বিশ্ব বিবেক কাঁপানো শিশু আয়লান কুর্দি সহ আড়াই হাজারের বেশি শিশু ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি আরও জানায়, ২০১৫ সালে সিরিয়ায় মোট ৫৫ হাজার ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ২৪৯ জন বেসামরিক মানুষ আর ২ হাজার ৫৭৪ জন শিশু। এছাড়া বিভিন্ন অভিযানে ৭ হাজার ৭৯৮ জন বিদ্রোহী ও ১৬ হাজারের বেশি জঙ্গি নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে ১৭ হাজার ৬৮৬ জন সিরীয় বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ হাজার ৮০০ জন সিরীয় সেনাবাহিনী, ৭ হাজার সিরিয়াপন্থি মিলিশিয়া ও ৩৭৮ জন লেবাননী হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। এছাড়া ইরাক, ইরান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ১ হাজার ২১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন এ বছর।
মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি আরও ২৭৪ নিহত ব্যক্তিকে তালিকাভুক্ত করেছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটিতে নিহতের সংখ্যা কম বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১৪ সালে দেশটিতে ৭৬ হাজার ২১ জন নিহত হন।
প্রতিবেদনে আরও জানানো হয়, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ২ লাখ ৬০ হাজার ৭৫৮ জন মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৭৬ হাজার বেসামরিক মানুষ। এছাড়া ৪৫ হাজারের বেশি বিদ্রোহী ও ৯৫ হাজারের বেশি সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













