শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আয়-ব্যয়ের হিসাব জমা দিতে সময় পেল দলগুলো

রাজনৈতিক দলগুলোকে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য এক মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২০১৫ সালের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। এই সময়ের মধ্যে আয়-ব্যয়ের তথ্য জমা দিয়েছে জাতীয় পার্টি, জাসদসহ ৩০টি দল।

নির্ধারিত সময়ের মধ্যে হিসেব জমা দিতে না পেরে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি দল এবার ২০১৫ সালের অডিট রিপোর্ট জমা দিতে অতিরিক্ত সময় চেয়ে ইসিতে আবেদন করে।

রোববার ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, অডিট রিপোর্ট জমার সময় এক মাস বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ, বিএনপিসহ আবেদন করা ১০টি দলকেই ৩১ আগস্ট পর্যন্ত দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দেওয়ার জন্য এ সময় বাড়ানো হয়েছে।

তিনি জানান, এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রোমান চৌধুরা আরো জানান, ৩০টি দলের মধ্যে ছয়টি দলের অডিট রিপোর্ট যথাযথ না হওয়ায় তাদের নির্ধারিত ছক মেনে পুনরায় জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। দল ছয়টির সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে।

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪০টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ