শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ.লীগের গণসংযোগে বোমা হামলা

নওহাটার পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারির গণসংযোগে বোমা হামলা হয়েছে। এতে প্রার্থীসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার সন্ধ্যার পর পৌরসভার আনসার ক্যাম্পের পাশে পুঠিয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেয়রপ্রার্থী আব্দুর বারি খান, মনসুর, ইমদাদ, শফিকুল, ওয়াজেদ আলীকে নওহাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ইমদাদ জানান, গণসংযোগ চলার সময় দূর থেকে কে বা কারা পরপর দুটি হাত বোমা ছুঁড়ে মারে। এতে প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগ স্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়রপ্রার্থীসহ অন্য অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল বারি খান গণসংযোগ করছিলো সন্ধ্যার দিকে। চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিলো। গণসংযোগের মধ্যে বিকট শব্দে বোমা বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন আহত হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী