শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ. লীগের সম্মেলন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজন সফল করতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা।

আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা দিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশ করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনের পাশের গেট দিয়ে।

সম্মেলন উদ্বোধন হওয়ার পর পল্টন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের চারদিক দিয়ে এখন কোনো যান চলাচল করছে না। মানুষ এসব পথে হেঁটে চলাচল করছে।

রাস্তার প্রতিটি মোড়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর সম্মেলন সফল করতে নিয়োজিত আছেন অসংখ্য স্বেচ্ছাসেবক।

মৎস্যভবনের সামনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলেন লালবাগ থানা যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন। তিনি এনটিভি অনলাইনকে জানান, মহানগর যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে।

এদিকে সম্মেলন শুরু হওয়ার পর রমনা পার্কের ফটকগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট ভবনের কেবল মাজারসংলগ্ন গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।

দুদিনব্যাপী আওয়ামী লীগের এ সম্মেলন শেষ হবে আগামী কাল। সম্মেলনে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১২টি দেশের ৫৫ জন অতিথি এ সম্মেলনে যোগ দিচ্ছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ