ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন যেভাবে দেবে আঃ লীগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬-এর চেয়ারম্যান পদে সারাদেশে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি নির্দিষ্ট কৌশল নির্ধারন করেছেন।
এ সংক্রান্ত কর্মপরিকল্পনাআ নির্ধারনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ জানিয়েছে বাংলাদেশ আঃ লীগ কেন্দ্র নির্বাহী সংসদ।
সভার সিদ্ধান্তাবলি:
১। জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে।
২। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে ১জন প্রার্থীর নাম সুপারিশ করবে।
৩। সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (৬ জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৬ সোমবারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) দপ্তর বরাবর প্রেরণ করবে।
৪। মনোনীত প্রার্থীর নাম (ভোটার নং ১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সকল তথ্য প্রার্থীর নামের সাথে প্রেরণ করতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর ভোটার আইডি’র ফটোকপি অবশ্যই প্রেরণ করতে হবে যা বাধ্যতামূলক।
৫। স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













