সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউপিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমাচ্ছে ইসি

বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘কী উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে, কেন কেন্দ্রপ্রতি তিনজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট। আগে পৌরসভা নির্বাচনে কমিশনের নির্দেশনা ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অস্ত্র হাতে বসে থাকলে চলবে না। অথচ এবারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো জোরালো নির্দেশনা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকার গণতন্ত্রের যে ভগ্নদশা করেছে, তাতে নিবেদিতপ্রাণ হয়ে বিগত কয়েক বছর ধরে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এ কমিশন সংঘর্ষের পক্ষপাতিত্ব করছে, শাসকদলের অনুকূলে ভোটকেন্দ্রের সংঘাতকে উসকে দেওয়া, বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে শাসকদলের সহায়তা করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জিতিয়ে দেওয়া, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে ফেলা, ভোটের আগেই ভোটারদের বলে দেওয়া যে-তাদের ভোট হয়ে গেছে ইত্যাদি নির্বাচন নিয়ে সরকারী তামাশাকে যথার্থ নির্বাচন বলে বৈধতার সিল দেওয়াই হচ্ছে এখন নির্বাচন কমিশনের মুখ্য দায়িত্ব।’

বিএনপি নেতা বলেন, ১১৪ জনের মতো বিএনপির মনোনীত প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি বা প্রার্থিতা হারিয়েছেন।

আগামী ২২ মার্চ সারা দেশে ৭৩৮টি ইউপিতে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদসহ বেশ কিছু দল অংশ নিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী