ইকুয়েডরে ভূমিকম্প : ২ সপ্তাহ পর জীবিত উদ্ধার বৃদ্ধ


দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেনিজুয়েলা দূতাবাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, উদ্ধার কাজে অংশ নেওয়া ভেনিজুয়েলার একটি দল মেনুয়েল ভাসকুইজ নামে ওই বৃদ্ধকে উদ্ধার করে।
গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
মেনুয়েল ভাসকুইজকে উদ্ধারের বিষয়ে সংবাদমাধ্যম জানায়, মানাবি প্রদেশে একটি ভবনের নিচ থেকে আওয়াজ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭২ বছর বয়সী ভাসকুইজকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ভূমিকম্পের তৃতীয় দিন ধ্বংসস্তূত থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলে ফোন করে তার মাকে জীবিত থাকার বিষয়টি জানান। এরপর উদ্ধারকর্মীরা পোর্তোভিয়ো শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













