ইজতেমা উপলক্ষে সব ট্রেনের যাত্রাবিরতি হবে জামালপুরে


জামালপুরে গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়ায় আঞ্চলিক ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ইজতেমা ময়দান সংলগ্ন কোর্ট স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতির নির্দেশ দিয়েছেন।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, জেলায় শুরু হওয়া আঞ্চলিক ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার স্টেশন রুটে চলাচলকারী সব যাত্রীবাহী লোকাল, মেইল, কমিউটার এক্সপ্রেস ও আন্তঃনগর ট্রেনের দুই মিনিটের যাত্রা বিরতি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
এই যাত্রা বিরতি আজ শনিবার ইজতেমার শেষ দিন পর্যন্ত বলবৎ থাকবে। ইজতেমা উপলক্ষে তিন দিন এই স্টেশন থেকেই ঢাকাসহ সব স্টেশনের টিকেট বিক্রি করা হচ্ছে। লোকবলের অভাবে এই স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জামালপুরের স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলামের তত্ত্বাবধানে ইজতেমা উপলক্ষ্যে স্টেশনটি সচল করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













