রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি নেতাকর্মীদের ভিড়

শুক্রবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতের হঠাৎ বৃষ্টি কিছুটা এলোমেলো করে দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রস্তুতি, তা সামলে উঠে এখন কাউন্সিল আয়োজনের জন্য প্রস্তুত বিএনপি। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হচ্ছেন। ইত্তেফাক

শনিবার সকাল ৮টা থেকেই তারা আসতে শুরু করেন। এতে রমনা, মৎস্য ভবন, শাহবাগ, প্রেসক্লাব এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

মূলত তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হচ্ছে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কাউন্সিলের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।

সবশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী