বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৭

ইতালিতে গেল মাসে সংঘটিত ভূমিকম্পে আহত আরও দুজন মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জন। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন অ্যামত্রিস শহরের বাসিন্দা এবং অন্য জন ছিলেন আরকুয়াতা দেল ট্রোনটো শহরের বাসিন্দা ছিলেন।দুটি শহরেই ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল।

বিবিসি জানায়, গত ২৪ আগস্ট স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমের পূর্ব দিকে ১০০ কিলোমিটার পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে গৃহহীন প্রায় চার হাজার মানুষ এখনো অস্থায়ী আবাসস্থলে রয়েছেন।

ইতালির এক কর্মকর্তা বিবিসিকে জানায়, খারাপ আবহাওয়ার কারণে যারা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন কর্তৃপক্ষ আশা করছে খুব শিগগির তাদের জন্য উপযুক্ত বাসস্থান খুঁজে বের করা হবে।

উপকেন্দ্র নর্সিয়া শহর থেকে চার কিলোমিটার উত্তরপূর্বের লাজিও, আম্ব্রিয়া এবং অবরুজ্জু অঞ্চলের শহর এবং গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে অ্যামত্রিসে অঞ্চলে মারা গিয়েছিল কমপক্ষে ২৩০ জন। আর আরকুয়াতা দেল ট্রোনটো এলাকায় ৫০ জন। বাকিরা মৃত্যুবরণ করেছেন অ্যাকুমোলি গ্রামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প