সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইতালির শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম

দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম এক নবজাতকের জন্ম হয়েছে ইতালির উত্তরাঞ্চলের শহর ওসটানায়। তার নাম রাখা হয়েছে পাবলো।

গত সপ্তাহে তুরিন নামের এক হাসপাতালে পাবলোর জন্ম হয়েছে। তার জন্মের মধ্য দিয়ে শহরের জনসংখ্যা একজন বেড়ে দাঁড়াল ৮৫।

ইটালির সংবাদপত্র ‘লা স্টাম্পা’র খবরে এ তথ্য জানা যায়।

ওসটানার মেয়র গিয়াকোমো লোমবার্দো জানান, গত শতকের শুরুতে এই শহরে জনসংখ্যা ছিল এক হাজারের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শহরের জনসংখ্যা কমতে থাকে। ১৯৭৫ সাল থেকে শহরের জনসংখ্যা দ্রুত কমতে থাকে। পরের ১০ বছরে, ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে এই শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু।

ইতালির প্রায় সব ছোট শহরে জনসংখ্যা কমছে। এর কারণ তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে।

নতুন শিশু পাবলোর বাবা জোসে ও মা সিলভিয়াও বছর পাঁচেক আগে এ শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শহরের পাশে পাহাড়ে চাকরি পেয়ে যাওয়ায় তারা থেকে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প