ইথিওপিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ২৩


ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ বন্দির মৃত্যু হয়েছে। ওই বন্দিরা সবাই সরকার বিরোধী বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নেয়ায় তাদের সাজা দেয়া হয়েছিল। খবর বিবিসির।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পর আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুজন পালানোর চেষ্টা করার সময় নিহত হয়েছেন।
তবে স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা আরো বেশি বলে জানানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বন্দিদের গুলি করে হত্যা করেছে কারা প্রহরীরা।
নিহত বন্দিদের নাম প্রকাশ করা হয়নি। কিলিনটো নামের ওই কারাগার থেকে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে।
টেলিভিশনের খবরে এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে কারাগার থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













