ইথিওপিয়ায় পদদলিত হয়ে নিহত ৫০


ইথিওপিয়ায় পদদলিত হয়ে ৫০ জন নিহত হয়েছে। রোববার দেশটির ওরোমিয়া অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে।
রোববার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোফতু এলাকায় একটি ধর্মীয় উৎসব উপলক্ষে কযেক হাজার লোক জড়ো হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর কয়েকটি জানিয়েছে, ওই সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোঁড়া হয়েছিল। তবে দেশটির অন্যান্য সংবাদমাধ্যমগুলো জানিয়েছে সমাবেশ শান্তিপূর্ণ ছিল। সরকারবিরোধী শ্লোগান দেওয়ার পরপর পুলিশ সমাবেশ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে পদদলনের ঘটনা ঘটে। বিরোধী দলগুলো নিহতের সংখ্যা ৫০ বলে দাবি করা হয়েছে।
ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রাণহানির বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা কতো তা উল্লেখ করা হয়নি। এতে আরো বলা হয়েছে, এ ঘটনার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ বাড়ছে। দেশটির ওরোমিয়া ও আমহারা অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ সরকার তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার ওরোমো উৎসবে অংশগ্রহণকারীরা ‘ আমাদের স্বাধীনতা প্রয়োজন’ , ‘আমরা ন্যায়বিচার চাই’ বলে শ্লোগান দিচ্ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













