বিএনপির প্রতিক্রিয়া :
ইনুর মুখে গণতন্ত্র ‘ভূতের মুখে রাম নাম’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অবাঞ্ছিত ও অরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটি বলেছে, ইনু যখন গণতন্ত্রের কথা বলেন, তখন তা ‘ভূতের মুখে রাম নাম’ জপের মতোই শোনায়।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
এ সময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিএনপির বিরুদ্ধে যেসব অবাঞ্ছিত মন্তব্য প্রকাশ করা হচ্ছে, তা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভবিষ্যতের জন্য কোনো আশাবাদের জায়গা আর থাকছে না।
সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক সময়ে নানা বক্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করা হয়। এতে বলা হয়, ‘দেশ স্বাধীন হওয়ার পর তিনি (ইনু) ও তাঁর সহযোগীরা কীভাবে প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেননি- সে কথা আওয়ামী লীগের সে সময়ের নেতাকর্মীরা এখনো ভুলে যেতে পারেন না।
জাসদীয় রাজনীতি ও তথাকথিত বেআইনি সশস্ত্র সংগঠন গণবাহিনী, বিপ্লবী সৈনিক সংস্থা কোনো অংশেই কম দায়ী না। দেশে যে একদলীয় বাকশাল-কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা তখন প্রতিষ্ঠিত হয়েছিল, তার জন্য অনেকাংশে তাঁরাই দায়ী।
গতকাল দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানো এবং দুই পুলিশ সদস্য খুনের ঘটনার প্রতিবাদ জানান রিপন। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ হচ্ছে জাতির ইস্পাত কঠিন ঐক্য। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও দোষারোপের রাজনীতি করে এই সংকটকে দূর করা যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













