ইন্দোনেশিয়ায় ‘আমি চোর’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে ঘোরানো হল দুই অস্ট্রেলীয়কে


ইন্দোনেশিয়ায় সাইকেল চুরি করার অভিযোগে দুই অস্ট্রেলিয়ান পর্যটককে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে রাস্তায় প্রদক্ষিণ করানো হয়েছে। তাদের গলায় ঝোলানো সাইনবোর্ডে লেখা ছিল, আমি চোর, আমি যা করেছি কখনো তা করবেন না।
১০ দিন আগে ইন্দোনেশিয়ার গিলি ত্রাওয়াঙ্গান দ্বীপে সাইকেল চুরি করেছিলেন দুই পর্যটক। জনপ্রিয় এই পর্যটন দ্বীপের একটি হোটেল থেকে ওই দুই জনের সাইকেল চুরি করার ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এরপর হোটেল ম্যানেজার কর্তৃপক্ষকে জানালে পরের দিন তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় গ্রামের প্রধান তৌফিক বলেন, আমরা তাদের জেরা করি এবং তাদের সঙ্গে চুক্তি করি। তাদের দ্বীপ প্রদক্ষিণ (আমি চোর সাইনবোর্ড পরিয়ে) করিয়ে গিলি দ্বীপ ছাড়তে বাধ্য করি। চলতি বছর এই দুই অস্ট্রেলিয়ানই প্রথম বিদেশি যাদের এই শাস্তি ভোগ করতে হয়েছে। এর আগে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ানকে এই শাস্তি ভোগ করতে হয়েছে।
ইন্দোনেশিয়ার নিয়মিত ফৌজদারি আইনও গিলি দ্বীপে কার্যকর তবে জানা যায়নি ওই দুই অস্ট্রেলিয়ানের বিরুদ্ধে কোনো পুলিশি তদন্ত পরিচালিত হয়েছিল কী না। তৌফিক বলেন, চোরকে গ্রাম প্রদক্ষিণ করানো আমাদের গ্রামের আইন। আমি জানি না পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কী না। তারা এই দ্বীপ ছেড়ে গেছে এবং আমার এই কথাটি জানলেই চলবে। এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













