ইন্দোনেশিয়ায় নৌকায় আগুনে নিহত ২৩


ইন্দোনেশিয়ায় একটি নৌকায় আগুন লেগে অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং এখনো ১৭ জন নিখোঁজ আছেন।
দ্য জাহরো এক্সপ্রেস নামের এ নৌকাটি রাজধানী জাকার্তা থেকে তিদুয়াং দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই নৌকাটিতে আগুন লেগে যায়। এ সময় নৌকাটিকে ২৫০ জন যাত্রী ছিল। আগুন লাগার পর অনেকেই নদীতে ঝাঁপ দেন বলে জানিয়েছে বিবিসি।
পরে উদ্ধারকারীরা এসে অন্তত ২০০ জনকে উদ্ধার করেছেন। নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফপি জানিয়েছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ যাত্রী ছিল।
ইন্দোণেশিয়ার হাজারো দ্বীপের মধ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা ও ফেরি। কিন্তু এগুলো নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল।
সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













