মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইন্দোনেশিয়ায় ১৩ জন আরোহী নিয়ে বিমান নিখোঁজ, বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা..

পাঁচজন ক্রু ও আটজন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটের একটি উড়োজাহাজ আজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু ও আটজন যাত্রী ছিলেন। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। সিঙ্গাপুর জানিয়েছে, ওই শহর রাষ্ট্রটির কাছে ঘটনাটি ঘটায় তারা উদ্ধার কাজে সহযোগিতা করছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে দেড় ঘণ্টার পথে যাত্রাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এম ২৮ স্কাইট্রাক উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়। পুলিশের মুখপাত্র বয় রাফলি এএফপিকে বলেন, জেলেরা কিছু কাপড়, স্যুটকেস এবং উড়োজাহাজের আসনের মতো বস্তুর সন্ধান পেয়েছেন। তাই আশঙ্কা করছি, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

এর আগে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বিমানটি উড্ডয়ন করে। সকাল সোয়া ১০টার দিকে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প