ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ারা সিবার্তু থেকে ৬৬২ কিলোমিটার দূরে এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১২২৭ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ইউএসজিএস অবশ্য তৎক্ষণাৎ ভূমিকম্পটির মাত্রা জানিয়েছিল ৮ দশমিক ২।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













