শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইমরান খানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পাইকস্তানের একটি আদালত।

২০১৪ সালে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)তে হামলার ঘটনায় শুক্রবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এই নির্দেশ দেয়।

একই সঙ্গে একই ঘটনায় পাকিস্তানে আওয়ামী তেহরিক (পিএটি)-এর প্রধান তাহিরুল কাদরিকেও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

২০১৪ সালের ১ সেপ্টেম্বর পিটিআই ও পিএটি-র কমপক্ষে ৪০০ জন সদস্য পিটিভি-র প্রধান অফিসে জোর করে ঢুকে পড়ে দু’টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই গ্র্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে এটিসি’র বিচারক কাওসর আব্বাস জাইদি আদালতে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের গ্র্রেফতারের নির্দেশ কেন পুলিশ এখনও বাস্তবায়ন করেনি, তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী মাসের ১৭ তারিখের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরি এবং ঘটনার সঙ্গে যুক্ত বাকি ৬৮ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প