ইরাকে তুরস্কের বিমান হামলা


ইরাকে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। আঙ্কারায় গাড়িবোমা হামলায় ৩৭ জন নিহত হওয়ার একদিন পর ওই হামলা চালানো হয়েছে। কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক নারীসহ দুই যোদ্ধা আঙ্কারার হামলায় জড়িত থাকায় সোমবার কুর্দিশ মিলিশিয়াদের লক্ষ্য করে ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে তুরস্ক।
তুরস্কের ১১টি যুদ্ধ বিমান প্রায় ১৮ বার ইরাকের উত্তরাঞ্চলে অভিযান চালায়।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী ওই হামলার জন্য পিকেকে যোদ্ধাদের দায়ী করছে।
ঘটনাস্থল থেকে ৩শ মিটার দূরে এক নারী আত্মঘাতীর বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। ওই নারী পিকেকের সদস্য। সে ২০১৩ সালে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল।
ওই হামলার পর ১১ জনকে আটক করা হয়েছে। তবে হামলার সঙ্গে আরো ১০ জন জড়িত ছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













