ইরাকে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৮
ইরাকে ফের পৃথক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তাচৌকিতে এ হামলার ঘটনা ঘটে।
রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। হামলায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারাইব এলাকায় পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন।
এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













