ইরানে দেহব্যবসা বিস্তারের অভিযোগে ১২ ফ্যাশনকর্মীর কারাদণ্ড


ইরানে দেহব্যবসা বিস্তৃতি চেষ্টার অভিযোগে দেশটির ফ্যাশন ইন্ড্রাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট ১২জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ রয়েছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, এসব নারী-পুরুষকে পাঁচ মাস থেকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে সিরাজ শহরের একটি আদালত। এছাড়া সাজা ভোগের পর তাদের ওপর দুই বছর ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে কাজ ও বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী মাহমুদ তারাভাত জানিয়েছেন, তার মক্কেলদের বিরুদ্ধে অনলাইনে নগ্ন ছবি প্রকাশের মাধ্যমে দেহব্যবসা বিস্তৃতির চেষ্টা, মুসলমানদের ফ্যাশন শোতে অংশ নেয়ার আহ্বানের মাধ্যমে পাপাচারে নিমজ্জিত করার চেষ্টা এবং পশ্চিমা নগ্নতার সংস্কৃতি বিকাশের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
১২ জনের মধ্যে এক পুরুষকে ছয় বছরের কারাদণ্ড ও মুক্তির পর দুই বছরের জন্য সাংবাদিকতা ও সরকারি চাকরিতে নিষিদ্ধ করা হয়েছে। আরেক পুরুষ ও এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ফ্যাশন ডিজাইনিংয়ের কাজে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
তারাভাত অবশ্য দাবি করেছেন, তার মক্কেলরা নির্দোষ। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













