ইরানে নিরঙ্কুশ জয়ের পথে হাসান রুহানি


ইরানে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবারে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগলনার প্রাথমিক ফল থেকে এই আভাস পাওয়া গেছে।
রবিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষের সংস্কারবাদী সমর্থকরা রক্ষণশীলদের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ৯০ শতাংশের মতো ভোট গণনা হয়েছে।রাজধানী তেহরানের প্রায় সব কটি আসনই সংস্কারবাদীরা জয় করতে যাচ্ছেন।
বিশ্বনেতাদের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এটিই ইরানের প্রথম সংসদ নির্বাচন।
ইরানের সর্বোচ্চ নেতাদের সম্মেলনে গঠিত ৮৮ সদস্যবিশিষ্ট এসেম্বলি অব এক্সপার্ট-এ প্রেসিডেন্ট হাসান রুহানি ও সাবেক প্রসিডেন্ট আকবার হাশমি রাফসানজানির সমর্থকরাই এগিয়ে রয়েছেন।
২০১৭ সালের পুনর্নির্বাচনে রুহানির সম্ভাবনা কতখানি, এই বিষয়টিতেও প্রভাব ফেলবে শুক্রবারের এই নির্বাচনের ফল।
২৯০ আসনের সংসদ সদস্য নির্বাচন এবং এসেম্বলি অব এক্সপার্ট-এর সদস্যদের নির্বাচনের জন্য এই টুইন বা ডাবল ভোট অনুষ্ঠিত হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













