ইরান ও সৌদি বিরোধে সুইজারল্যান্ডের দুতিয়ালি


সৌদি আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড। সম্প্রতি সৌদি এক শিয়ার নেতার শিরোচ্ছেদ এবং প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেওয়ার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন।
কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারে, সেজন্যই সৌদি আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এক প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের আজ (রোববার) জানিয়েছেন সৌদি আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। “আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি।”
তবে ইরানের সাথে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ওদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে সৌদি আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকাণ্ড দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে।
অন্য দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে। তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দুতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধে দেয় সুইজারল্যান্ড ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













