ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ২৩২ হিলারি ২০৯


ক্যালিফোর্নিয়ায় জয়ের মাধ্যমে ইলেক্টোরাল ভোটে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে হিলারি ক্লিনটন। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে, হিলারি পেয়েছেন ২০৯টি ভোট। খবর ওয়াশিংটন পোস্ট।
ট্রাম্প মোট পেয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৮১৮টি ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৬ ভাগ ভোট। হিলারি পেয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৪৭০টি ভোট। অর্থাৎ হিলারি পেয়েছেন মোট ৪৬ দশমিক ৮ ভাগ ভোট।
প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের আর মাত্র ৩৮টি ভোট দরকার। অপরদিকে, হিলারির প্রয়োজন আরো ৬১ ভোট। হিলারির চেয়ে ২৩ ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













