বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসরায়েলের ৭ স্কুলছাত্রীর হত্যাকারী জর্ডান সেনার মুক্তি

২০ বছরের কারাবাস ভোগ করার মুক্তি পেয়েছেন ইসরায়েলের সাত স্কুলছাত্রীকে গুলি চালিয়ে হত্যাকারী আহমেদ দাকামশেহ নামে জর্ডানের এক সৈনিক। জর্ডান কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রবিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

কর্তৃপক্ষ জানান, ১৯৯৭ সালের ১৩ মার্চ ইসরায়েলের একটি স্কুলের শিক্ষার্থীরা জর্ডান সীমান্ত সংলগ্ন একটি দ্বীপে শিক্ষাসফরে আসেন। তখন তাদের উপর এলোপাথাড়ি গুলি চালান আহমেদ দাকামশেহ। এতে ঘটনাস্থলেই সাত স্কুলছাত্রী নিহত হন। আহত হয় আরও সাত স্কুলছাত্রী। গুলি চালানোর সময় দাকামশেহ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জর্ডানের একটি সামরিক আদালতে প্রমাণিত হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জর্ডানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২৫ বছর। কয়েকজন আইনপ্রণেতা তাকে উল্লেখিত মেয়াদের আগে মুক্তি দিতে অনুরোধ জানায়।

অবশেষে ২০ বছর কারাবাসের পর রবিবার প্রথম প্রহরে আহমেদ দাকামশেহ মুক্তি পান। বর্তমানে তিনি জর্ডানের উত্তরাঞ্চলের শহর ইরবিদের কাছে একটি গ্রামে তার পরিবারের সঙ্গে আছেন।

এই সেনার মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। গুলির এই ঘটনার পর জর্ডানের সাবেক রাজা ব্যক্তিগতভাবে ক্ষমা চান। তিনি ইসরায়েল সফর করেন এবং নিহত ছাত্রীদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন। জর্ডান সরকার এর জন্য প্রত্যক ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণও প্রদান করে।

দাকামশেহ’র এই কর্মকাণ্ডকে বিরোধী দলের কয়েকজন নেতা বীরের মর্যাদা দিয়েছেন। তারা ১৯৯৪ সালে ইসরায়েল-জর্ডান শান্তিচুক্তির বিরোধী।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি